Home

“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন।”

(সূরা আর-রূম, আয়াত: ২১)

“And of His signs is that He created for you from yourselves mates that you may find tranquility in them; and He placed between you affection and mercy.”

(Surah Ar-Rum, Ayat: 21)

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: “যখন কোনো বান্দা বিবাহ করে, তখন সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করে।”

(বায়হাকী)

The Prophet (peace be upon him) said: “When a man marries, he has fulfilled half of his religion.”

(Al-Bayhaqi)

ইউরোপে বর্তমানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম পরিবার বসবাস করছেন। সময়ের সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্ম এখন বিয়ের বয়সে উপনীত হয়েছে। কিন্তু প্রবাসের ব্যস্ত জীবন, আত্মীয়-স্বজনের অভাব এবং এক শহর থেকে অন্য শহরের তথ্য আদান-প্রদান সহজ না হওয়ায় উপযুক্ত দ্বীনি জীবনসঙ্গী খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এই সংকটময় পরিস্থিতিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং একটি নিরাপদ তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা এই অ-বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করেছি।

Europe is home to a large number of expatriate Bangladeshi Muslim families. Today, many of our children have reached marriageable age. However, due to the lack of relatives, limited communication between different cities, and the absence of a clean and safe platform, finding a suitable match has become incredibly difficult.

In this context, solely to seek the pleasure of Allah Almighty and to facilitate a safe information exchange, we have taken this humble initiative.

আমাদের মূল বৈশিষ্ট্যসমূহ (Our Core Principles)

  • উদ্দেশ্য: ইউরোপ প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম ভাই-বোনদের জন্য সম্পূর্ণ ইসলামী ও নিরাপদ পরিবেশে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তা করা।
    Purpose: To help Bangladeshi expatriates or Muslims of Bangladeshi descent living in Europe find compatible life partners in an Islamic environment. This platform is strictly non-commercial and nonprofit.
  • সাদাকায়ে জারিয়া: আমাদের কোনো রেজিস্ট্রেশন ফি নেই। আপনার নিকটস্থ মসজিদে ১০ ইউরো দান করাই নির্ধারিত ফি হিসেবে গণ্য হবে।
    Sadaqah Jariyah: This platform is operated purely as an ongoing charity (Sadaqah Jariyah). There is no registration fee for us; instead, donating 10 Euros to your local mosque will be considered our designated fee.
  • গোপনীয়তা ও নিরাপত্তা: কোনো ব্যক্তিগত ছবি, নাম বা যোগাযোগের তথ্য প্রকাশ করা হবে না। শুধুমাত্র সীমিত কিছু তথ্য কার্ড আকারে প্রদর্শিত হবে।
    Privacy & Safety: We value your personal information above everything else. As admins, we do not know anyone personally; this platform is run purely for information and assistance. No personal photos, names, or contact details will be published on the website—only a limited card format will be visible for initial context.

শর্তাবলী (Terms & Conditions)

  1. এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র ইউরোপ প্রবাসী বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জন্য প্রযোজ্য।

    This platform is exclusively for Bangladeshi expatriates or Muslims of Bangladeshi descent living in Europe.
  2. আপনি একবারে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ২টি বায়োডাটার তথ্য পেতে পারেন। আমরা আপনাকে সর্বমোট সর্বোচ্চ ৫টি বায়োডাটা শেয়ার করবো। তাই কোনো বায়োডাটার বিষয়ে প্রশ্ন করার সময় সচেতন থাকার অনুরোধ রইলো।

    You can receive contact information for a maximum of two biodatas at a time. We will share a maximum total of five biodatas with you. Therefore, you are requested to be mindful when making inquiries about any biodata.
  3. প্রত্যেক ব্যবহারকারী তার প্রদত্ত তথ্যের সত্যতা ও যথার্থতার জন্য নিজেই দায়ী থাকবেন। ভুল, বিভ্রান্তিকর বা গোপন তথ্য প্রদান করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।

    Every user is solely responsible for the truthfulness and accuracy of the information they provide. The authorities reserve the right to take necessary action if incorrect, misleading, or hidden information is provided.
  4. প্রয়োজনবোধে অ্যাডমিন ব্যবহারকারীর পরিচয়, বৈবাহিক অবস্থা, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাই করার অনুরোধ করতে পারে।

    If deemed necessary, the admin may request proof of the user’s identity, marital status, passport, residence permit, or educational qualifications for verification.
  5. BD Bibaho in Europe শুধুমাত্র একটি পরিচয় ও যোগাযোগের মাধ্যম। বিবাহ বা ব্যক্তিগত সিদ্ধান্তের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের নিজস্ব দায়িত্ব।

    BD Bibaho in Europe is solely a medium for introduction and communication. The responsibility for marriage or personal decisions lies entirely with the respective individuals and their families.
  6. BD Bibaho in Europe-এর মাধ্যমে বা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ধরনের আর্থিক লেনদেন, অর্থ আদান-প্রদান, বিনিয়োগ বা অর্থ চাওয়া/পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।

    Any form of financial transaction, exchange of money, investment, or requesting/sending money through or using this platform is strictly prohibited.
  7. অন্য কারও বায়োডাটা, ছবি বা ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

    Sharing anyone else’s biodata, photos, or personal information with third parties without prior permission is strictly prohibited.
  8. ওয়েবসাইটের কোনো বায়োডাটা, স্ক্রিনশট বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না।

    No biodata, screenshots, or personal information from the website may be published on social media.
  9. অশালীন ভাষা, হয়রানি, অনাকাঙ্ক্ষিত যোগাযোগ, দ্বীনের পরিপন্থী আচরণ বা অসম্মানজনক কার্যক্রমের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রোফাইল স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।

    In cases of vulgar language, harassment, unwanted communication, behavior contrary to Islamic principles, or disrespectful activities, the respective profile may be permanently banned.
  10. একই ব্যক্তি একাধিক প্রোফাইল তৈরি করতে পারবেন না। ভুয়া পরিচয় ব্যবহার করলে অ্যাকাউন্ট বাতিল করা হবে।

    A single person cannot create multiple profiles. If a fake identity is used, the account will be canceled.
  11. ব্যবহারকারী চাইলে তার বায়োডাটা বা তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারবেন এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তা মুছে ফেলা হবে।

    Users can request the deletion of their biodata or information at any time, and it will be removed within a reasonable timeframe.
  12. দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা বা অপ্রাসঙ্গিক প্রোফাইল পূর্ব নোটিশ ছাড়াই সরিয়ে ফেলা হতে পারে।

    Profiles that remain inactive for a long time or are deemed irrelevant may be removed without prior notice.
  13. শুধুমাত্র আইনগতভাবে প্রাপ্তবয়স্ক (১৮+) মুসলিম নারী ও পুরুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।

    Only legally adult (18+) Muslim men and women are allowed to use this platform.
  14. এই প্ল্যাটফর্মে সকল যোগাযোগ ইসলামী শালীনতা, সম্মান ও পারিবারিক মূল্যবোধ বজায় রেখে পরিচালনা করতে হবে।

    All communication on this platform must be conducted while maintaining Islamic modesty, respect, and family values.
  15. বিশেষ পরিস্থিতিতে প্ল্যাটফর্মের নিরাপত্তা, গোপনীয়তা ও নীতিমালা রক্ষার্থে অ্যাডমিন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

    Under special circumstances, the admin reserves the right to make necessary decisions to protect the platform’s security, privacy, and policies.
  16. বিবাহ সম্পন্ন হলে ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে দ্রুত অ্যাডমিনকে জানাতে, যাতে তার তথ্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা যায়।

    Upon finalizing a marriage, users are requested to inform the admin promptly so that their information can be removed from the platform.
  17. প্রাথমিক যোগাযোগ অ্যাডমিন বা নির্ধারিত পদ্ধতির মাধ্যমে হবে। সরাসরি ব্যক্তিগত যোগাযোগ শেয়ার করার আগে উভয় পরিবারের সম্মতি থাকা উত্তম।

    Initial communication will take place through the admin or the designated process. It is highly recommended to have the consent of both families before sharing direct personal contact information.
  18. BDBibaho.com উপযুক্ত ম্যাচ খুঁজে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, তবে বিবাহ সম্পন্ন হওয়া বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্কের কোনো নিশ্চয়তা প্রদান করে না।

    BDBibaho.com will make every effort to find suitable matches, but does not guarantee the completion of a marriage or a compatible relationship.

প্রকাশযোগ্য তথ্যসমূহ: / Publicly Visible Information

  • যাঁর জন্য পাত্র/পাত্রী খোঁজা হচ্ছে, তিনি পুরুষ নাকি মহিলা?
    The person for whom the match is being sought, are they male or female?
  • বর্তমান অবস্থান
    Current Location
  • বৈবাহিক অবস্থা
    Marital Status
  • জন্ম সাল
    Year of Birth
  • জন্মস্থান
    Place of Birth
  • পাত্র/পাত্রীর উচ্চতা
    Candidate’s Height
  • সর্বশেষ সম্পন্ন করা ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা
    Highest Completed Degree / Educational Qualification
  • নাগরিকত্ব
    Nationality
  • বর্তমান পেশা
    Current Occupation
  • বিবাহযোগ্য ছেলে বা কন্যার জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশা
    Expectations for Life Partner
বিঃদ্রঃ নামের পরিবর্তে আমরা একটি CV ID ব্যবহার করবো, যাতে আপনার পরিচয় ও নাম সম্পূর্ণ গোপন থাকে।

N.B. Instead of your name, we will use a CV ID so that your identity and name remain completely confidential.
যোগাযোগের ইমেইল: bdeuropebibaho@gmail.com